মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সকল কর্মকর্তাদের সাথে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃআবু জাফর রিপন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃআব্দুল আউয়ালের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের নব যোগদানকৃত জেলা প্রশাসক মোঃআবু জাফর রিপন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার আসলাম খান, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন।
এ সময় আরও বক্তব্য রাখেন লৌহজং কলেজের অধক্ষ্য মোঃমোজ্জামেল হক,লৌহজং উপজেলার আ”লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার,উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ উদ্দিন আহম্মেদ,কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম,কলমা ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব শেখ,লৌহজং তেউটিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম,বেজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ফারুক ইকবাল মৃর্ধা, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোজ্জামেল হক, মেদিনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান হাজী আশরাফ হোসেন,কনকসার ইউনিয়নের চেয়ারম্যান বিদুৎ আলম মোড়লসহ আরো অনেকেই।


