ঢাকাSunday , 25 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা প্রদান ও শীতবস্ত্র বিতরণ

Link Copied!

শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (২৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলার কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সাধারণ জনগণের মাঝে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়।

একই দিন বিকেলে নগর দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারোয়ানী, নীলফামারী এলাকায় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো.ফয়জুর রহমান দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে।

 

নিউজটি শেয়ার করুন