ঢাকাFriday , 27 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১৪ কিশোর

Link Copied!

দিনাজপুরের নবাবগঞ্জে মসজিদে গিয়ে একটানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিলো বোয়ালমারী এলাকার ১৪ শিশু-কিশোর।

এর আগে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মো. হুমায়ুন কবির নামে একজন লণ্ডন প্রবাসী।

শুক্রবার বাদ জুমায় ওই কিশোরদের বাইসাইকেল দেওয়া হয়।

বাইসাইকেল তাদের হাতে তুলে দেন প্রবাসী মো. হুমায়ুন কবির, স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক কফিল উদ্দিন মন্ডল, উত্তর বোয়ালমারী জামে মসজিদ সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন মো. আইনুল ইসলাম, মমতাজ উদ্দিন, আতাউর রহমান, আমজাদ হোসেনসহ মসজিদের সকল মুসল্লিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন