সাংবাদিক জাকির হোসেন আজাদী (৪৩) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার রাজধানীর মগবাজার এলাকায় সিটি স্টার নামে একটি আবাসিক হোটেলের পাঁচতলার একটি কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তার ভাই জানান, দুদিন ধরে লাশ হোটেলের কক্ষে পড়ে ছিল। রোববার খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। আজাদী ভাই সুস্থ ছিলেন। তার মৃত্যু রহস্যজনক বলে জানান তিনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করেছেন।
আজ সোমবার ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি সাতক্ষীরায় নিয়ে যাওয়া হবে। সেখানেই জানাজা শেষে দাফন করা হবে। আজাদী ভাই ইত্তেফাকে সাব এডিটর হিসেবে কাজ করেছিলেন। পরে আরও কয়েকটি পত্রিকায় কাজ করেছিলেন। ডিইউজের বহু কর্মসূচিতে তিনি অংশ নিতেন। ছিলেন প্রাণবন্ত। মোবাইলে সেলফি তোলা তার নেশায় পরিণত হয়েছিলো। তিনি অবিবাহিত ছিলেন। মাত্র ৫ দিন আগে ফেসবুকে তার সবশেষ পোস্ট ছিলো অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুগুজব নিয়ে। অথচ তার নিজের মৃত্যুটিই সত্যে পরিণত হলো।


