ঢাকাThursday , 10 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সব নাগরিকের ৩৬৫ দিনের নিরাপত্তার দায়িত্ব আমাদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

নগর প্রতিদিন
October 10, 2024 11:27 pm
Link Copied!

 

:: নগর প্রতিদিন প্রতিবেদন ::

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সব নাগরিককে ৩৬৫ দিন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এটা অক্ষুণ্ন থাকবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘মাঝে মাঝে দু’একটা ঘটনা ঘটে। এটা বিচ্ছিন্ন ঘটনা।

তিনি বলেন, বাংলাদেশ পূজা কমিটির মহাসচিব আমাকে জানিয়েছেন, পূজাকে কেন্দ্র করে কোনও অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে, এমন তথ্য তাঁর কাছে নেই। সবাই যদি সহযোগিতা করেন, বাংলাদেশের সব মানুষকে ৩৬৫ দিন নিরাপদে থাকবে।’ রোববার অর্থাৎ দশমী পর্যন্ত মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা থাকবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে। এতে উপদেষ্টা বলেছেন, চলমান দুর্গাপূজায় দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ অন্য নেতারা তাঁর সঙ্গে একমত পোষণ করেছেন। দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ, র‍্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যদের পাশাপাশি সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার এবার পূজার জন্য সবচেয়ে বেশি-চার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর আগে প্রতিবছর দুর্গাপূজায় দুই থেকে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সাড়ে ১৭ কোটি মানুষ ৩৬৫ দিনই নিরাপদে থাকবে। দেশের সব নাগরিকের ৩৬৫ দিনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এবং আমরা নিরলসভাবে সে প্রচেষ্টায় নিয়োজিত আছি।’

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা ও মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন