ঢাকাMonday , 28 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ রেপ্লিকা থাকা উচিত: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা  ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভবনে দ্রুত একটি জাদুঘর নির্মাণ করা উচিত। যা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ করবে।

আজ সোমবার তিনি গণভবন পরিদর্শন করেন এবং এই সময় উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ তাঁর সঙ্গে ছিলেন।

ড.ইউনূস উল্লেখ করেন, ‘জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃশাসন ও জনগণের ক্ষোভের চিহ্ন সংরক্ষণ করা উচিত।’ তিনি বলেন, ‘গণভবনে আয়নাঘরের রেপ্লিকা তৈরি করা দরকার, যেখানে হাসিনার নিরাপত্তা বাহিনী বিরোধী নেতাকর্মীদের গোপনে আটক রাখত।’

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর হাজারো মানুষ গণভবনে হামলা চালায় এবং সেখানে শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করে গ্রাফিতি আঁকে। ড.ইউনূস বলেন, ‘জাদুঘরে আসা দর্শকদের আয়নাঘরের নির্যাতনের কথা মনে করিয়ে দেবে।’

তিনি উপদেষ্টাদের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশনা দেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘হাসিনা শাসনের ২০০৯ সাল থেকে সব অপকর্ম জাদুঘরে সংরক্ষণ করা হবে।’ তিনি আরও জানান, অন্যান্য দেশের স্মৃতিস্মারক নির্মাণের অভিজ্ঞতা জানার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন