ঢাকাTuesday , 29 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সায়েন্স ল্যাব মোড় অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

Link Copied!

আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তারা সড়ক অবরোধ করেন। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।

পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারেক লতিফ বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাঁদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং সেই লক্ষ্যে কমিশন গঠন করা না হলে তাঁরা সড়ক ছাড়বেন না।

তিনি আরও জানান, এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে কলেজগুলো নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে।

এর আগে গত শনিবার শিক্ষার্থীরা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেই সময়সীমা গতকাল পার হয়েছে। এ পরিস্থিতিতে তাঁরা সড়কে নেমে এসেছেন।

নিউজটি শেয়ার করুন