ঢাকাThursday , 28 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ ছাত্র-জনতার শত্রু নয় : ডিএমপি কমিশনার

Link Copied!

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশ ছাত্র-জনতার শত্রু নয়। অতীতে স্বার্থান্বেষী মহল ও উচ্চাভিলাষী কিছু কর্মকর্তা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশকে ছাত্র-জনতার মুখোমুখি দাঁড় করিয়েছিল।

তিনি বলেন, বর্তমান পুলিশ জনগণের পুলিশ হওয়ার অঙ্গীকার নিয়ে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে কাজ করছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি এসব কথা বলেন।

কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে
জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ডিএমপির সহায়তা
নিটোর পরিদর্শনকালে ডিএমপি কমিশনার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত চিকিৎসাধীন প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের প্রত্যেকের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় ডিএমপি কমিশনার আহতদের সুচিকিৎসাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন