ঢাকাSaturday , 11 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৩৩তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম, সম্পাদক ফৌজিয়া

Link Copied!

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তাদের অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হুসাইন এবং সাধারণ সম্পাদক কেরাণীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া।

শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে ২০২৫–২০২৬ সেশনের জন্য ৩০ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহসভাপতি পদে বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক নুসরাত আজমেরী হক, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বাহলুল ও আরআরআরসির সিনিয়র সহকারী সচিব ফাহমি মো. সায়েফ নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রফিকুল ইসলাম।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল হাই মোহাম্মদ আনাছ, দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনারের একান্ত সচিব আশিকুর রহমান চৌধুরী ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা।

৩৩তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব মুসফিকুল আলম হালিম, উন্নয়ন ও গবেষণা সম্পাদক নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক মুনতাসির হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, আইসিটি সম্পাদক নাটোর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, দপ্তর সম্পাদক বিসিএস প্রশাসন একাডেমি রেক্টরের একান্ত সচিব শাহিদুল আলম, আইন বিষয়ক সম্পাদক টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্ল্যাহ আল মামুন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার এবং উপকোষাধ্যক্ষ সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক বরমান হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহীর কমিটির সদস্য সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক নুরের জামান চৌধুরী, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক রওশন আলী, খুলনা বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার আক্তার হোসেন শাহিন এবং সুনামগঞ্জ জেলার তাহিরপুরের ইউএনও আবুল হাসেম নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন