ঢাকাWednesday , 5 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১০ মিনিটের জন্য বন্ধ ছিল মেট্রোরেল, শিডিউলে জটিলতা

Link Copied!

মেট্রোরেলের বিদ্যুৎ সঞ্চালন তারে কাপড় বা কাগজ আটকে যাওয়ায় ১০ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে করে মেট্রোরেলের শিডিউলে সামান্য জটিলতা তৈরি হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল সূত্র।

সূত্রটি জানিয়েছে, পল্লবী থেকে একটি ট্রেন আপ লাইনে উত্তরা যাওয়ার পথে মেট্রোরেলের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বাইরে থেকে কাপড় বা কাগজ জাতীয় কিছু একটা এসে পরে। পরে ট্রেন চলাচল বন্ধ করা হয়। এতে বিকেল ৪টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মোট ১০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

আরও জানা যায়, ১০ মিনিট মেট্রোরেল বন্ধ থাকায় শিডিউলে একটু অসুবিধা তৈরি হলেও আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে দুই লাইনে ট্রেন চলাচল করছে। তবে পরে ওই কাপড় বা কাগজ কীভাবে সরিয়েছে সেটি বলতে পারছি না।

নিউজটি শেয়ার করুন