ঢাকাSunday , 25 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Link Copied!

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নৌকাডুবির ঘটনায় মৃতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত আজ বিকেলে পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক।বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসনের আশঙ্কা। তবে তাৎক্ষণিক মৃত ও নিখোঁজ ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন