ঢাকাTuesday , 15 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার

Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজারীবাগ এলাকায় একটি মাদ্রাসার পেছন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আল এমরান। তিনি জানান, আমরা গতকাল (সোমবার) বিকেলে খবর পেয়ে সেখানে যাই। গিয়ে আনুমানিক একদিন বয়সী একটি নবজাতককে মৃত অবস্থায় দেখতে পাই।

কে বা কারা ওই নবজাতককে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে সেটি প্রাথমিকভাবে জানা যায়নি। আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞেস করেও কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে সেটি জানতে পারিনি।

পরে ওই নবজাতকের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন