ঢাকাSaturday , 19 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেউ ঘুষ চাইলে ই-মেইল করতে বলল মন্ত্রণালয়

Link Copied!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো দপ্তর, সংস্থা বা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে তা ই-মেইলে করে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

আজ শনিবার এ দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য গোপন রাখা হবে।

অভিযোগ দাখিলের ই-মেইল ঠিকানা: advisorasifofficial1@gmail.com

এতে আরও বলা হয়, জনস্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।

নিউজটি শেয়ার করুন