ঢাকাWednesday , 14 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এলাকার ছেলেদের বলতাম খেলায় নেও : তাসনুভা তিশা

Link Copied!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। তিনি ২০১৩ সালে মডেলিং শুরু করেন। এরপর মোস্তফা কামাল রাজের নাটক ‘লাল খাম বনাম নীল খাম’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন অনেক নাটক। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ সরব থাকেন এ অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা বলেন, ‘আমি কখনোই ক্রিকেট খেলা শিখিনি এখন শেখার চেষ্টা করবো কিন্তু আমার ব্যাটিং অনেক পছন্দ।’

‘কারণ আমি ছোট বেলা থেকেই খুব চাইতাম যখন এলাকার ছেলেরা খেলতো তাদের কাছে যেতাম আর বলতাম খেলায় নেও আমাকে তবে খেলায় নিতো না কারণ আমার ব্যাট ছিল না।’

কাজের ব্যস্ততার বিষয়ে তিশার ভাষ্য, ‘এখন কুরবানি ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতে যাচ্ছি, শুটিং চলছে সামনে শুটিং আছে। এইতো কুরবানি ঈদের কাজ নিয়ে ব্যস্ত।’

তারপর বলেন, ‘বলিউডে আমার অনেক প্রিয় অভিনেতা-অভিনেত্রী আছেন। দীপিকা পাড়ুকোন কর্মাশিয়াল সিনেমার জন্য বেস্ট। রাধিকা আপ্তে আমার সব চেয়ে ফেভারিট। দীপিকার চেন্নাই এক্সপ্রেসের ডায়ালগগুলো বেশি মজা।’

নিউজটি শেয়ার করুন