ঢাকাSunday , 1 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ম্যাচ হারের পর ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা

Link Copied!

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। হারের পর জরিমানাও গুনতে হচ্ছে ক্যারিবিয়ানদের। স্লো ওভার রেটের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে তাদের।

এজবাস্টনে অনুষ্ঠিত হওয়া সেই ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করে। ফলে একাদশের সব খেলোয়াড়কে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো জানান, শাই হোপের নেতৃত্বাধীন দলটি নির্ধারিত সময়সীমা অতিক্রম করে ইনিংস শেষ করায় শাস্তি পেয়েছে।

আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘এই শাস্তি আইসিসির খেলোয়াড় ও সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদের আওতায় পড়েছে, যা ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যেক ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ করে জরিমানা করা হয়।’

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোপ এই শাস্তি মেনে নিয়েছেন, ফলে আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি।

নিউজটি শেয়ার করুন