ঢাকাSunday , 22 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাত পুলিশ সুপারকে বদলি

Link Copied!

পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রাজি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

এতে বলা হয়েছে- সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে পিবিআইতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞাকে শিল্পাঞ্চল পুলিশে, সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার মো. সজীব খানকে সিআইডিতে, এপিবিএনের সুদীপ্ত রায়কে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির পুলিশ সুপার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানকে পুলিশ সদর দপ্তরে, চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহামদ্দ বদরুল আলমকে সিআইডিতে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাহাত গাওহারীকে বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন