ঢাকাTuesday , 15 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে : সালাহউদ্দিন আহমদ

Link Copied!

জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে। সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে। ভবিষ্যতে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে যেন কোনও শাসকগোষ্ঠী প্রশ্ন তুলতে না পারে, সেজন্য এই সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে। পাশিপাশি অন্তর্বর্তী সরকারকেও বৈধতা দেয়া হবে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।‏

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে টিএসসিতে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ মাস আগেই জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি। পরবর্তীতে আবারও পর্যালোচনা করে মতামত জমা দেয়া হয়েছে। এই ঘোষণাপত্র নিয়ে যেন কোনও বিভ্রান্তি সৃষ্টি করা না হয়।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ধীরগতির কারণে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তবে আশা করছি তা সম্ভব হবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে অটুট রাখতে হবে। এই ঐক্যই জাতীর একমাত্র শক্তি হবে। তবে কেউ কেউ ঐক্যে ফাটল সৃষ্টি করতে চাইছে। আজকের সুখের দিনেও অতীতের নির্যাতন-জুলুমের কথা ভোলা যাবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

বিচার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, হাজার হাজার মানুষের বিচার করা হলে জাতিকে প্রতিহিংসার বিভাজনের দিকে ঠেলে দেয়া হবে। এক্ষেত্রে কাদের বিচার হবে তা আইনের মাধ্যমে নির্ধারণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন