ঢাকাSaturday , 19 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপুর মায়ের মৃত্যুতে ডিইউজের শোক

Link Copied!

মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও ডিইউজে’র সদস্য দীপু সারোয়ারের মমতাময়ী মা দিল আফরোজ খান উষা’র মৃত্যুতের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিইউজে’র সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ নেতৃবৃন্দ।

আজ শনিবার এক বিবৃতিতে তারা এ শোক জানান।

আজ বগুড়া থেকে এ্যাম্বুলেন্সযোগে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়ার পথে বোর্ড বাজারে এলাকায় বেলা ২টার দিকে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তিন ছেলে দুই মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ এশা মরহুমার নামাজের জানাজা শেষে সিরাজগঞ্জের রহমতগঞ্জ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন