ঢাকাSunday , 3 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমদিনের স্বাক্ষ্যগ্রহণ শেষ, অভিযোগ প্রত্যাখ্যান করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিবৃতি

Link Copied!

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই অগাস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর। একইসাথে আজ প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহন ও জেরা করা হয়েছে।

এর আগে, শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, হত্যা, পরিকল্পনা করাসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ঠিক করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তাদের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ই জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রত্যাখ্যান

এদিকে, এই বিচারকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ।

আজ রোববার এক বিবৃতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অন্যতম একজন মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেন, “শেখ হাসিনা বা আওয়ামী লীগের কেউ এখন পর্যন্ত এই মামলার কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি। যে কারণে এই অভিযোগকে ভিত্তিহীন হিসেবেই মনে করা হচ্ছে”।

বিবৃতিতে বলা হয়, “জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের বিরুদ্ধে মামলা চালানোর কোনো আইনগত বা নৈতিক অধিকার অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের নেই”।

নিউজটি শেয়ার করুন