ঢাকাMonday , 18 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লৌহজংয়ে মুন্সিগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মতবিনিময় সভা

Link Copied!

আজ ১৮ আগষ্ট ২০২৫ সোমবার কলমায় জননেতা মিজানুর রহমান সিনহার বাড়ি সংলগ্ন উঠান প্রাঙ্গণে লৌহজং উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে এবং মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য শামীম হাবিব এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক মিজানুর রহমান সিনহা।

এসময় বক্তব্য প্রদান করেন ,জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আওরাদ হোসেন,জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম দুলাল,জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার আলেয়া,লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব পাভেল মোল্লা,মুন্সিগঞ্জ জাসাস এর সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান রাশেদ।

এসময় আরও বক্তব্য রাখেন,লৗহজং উপজেলা বিএনপি নেতা হাজী বাবুল ঢালী,বেঁজগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাঝি, ,লৌহজং-তেউটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন বেপারীসহ লৌহজং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন