ঢাকাTuesday , 19 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তিন হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ প্রোটিয়াদের

Link Copied!

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। কেয়ার্নসে টসে হেরে আগে ব্যাট করে তিন হাফ সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে প্রোটিয়ারা।

আগে ব্যাট করতে নেমে মার্করাম ও রিকেলটনের ওপেনিং জুটিতেই ৯২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৩৩ রান করে রিকেলটন বিদায় নিলে অধিনায়ক বাভুমার সঙ্গে জুটি গড়ে মার্করাম। দলীয় ১৩১ রানে মার্করামকে হারায় সফরকারীরা। ৯ বাউন্ডারিতে ৮১ বলে ৮২ রান করেন মার্করাম। এরপর ব্রিটজকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন বাভুমা। ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৬ বলে ৫৭ রান করেন ব্রিটজকে। স্টাবস শূন্য ও অভিষিক্ত ব্রাভিস ৬ করে বিদায় নেন।

দলীয় ২৬৬ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক বাভুমা। ৫ বাউন্ডারিতে ৭৪ বলে ৬৫ রান করেন তিনি। শেষ পর্যন্ত মুল্ডারের অপরাজিত ৩১ রানের সুবাদে বড় স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন ট্রাভিস হেড। ২টি উইকেট নেন ডারউইস ও একটি পান জাম্পা।

নিউজটি শেয়ার করুন