ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ‘প্রিন্স’ হয়ে আসছেন শাকিব খান

Link Copied!

ছোট-বড় বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। মাঝখানে দুহাতে দুটি পিস্তল প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একজন-মেগাস্টার শাকিব খান। আবছা আলোয় ভেসে উঠেছে রাজধানী ঢাকার মানচিত্র। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলি, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারিবাজার আর গেণ্ডারিয়ার নাম।

এমন আবহেই উন্মোচিত হলো শাকিব খানের নতুন সিনেমার নাম ঘোষণা পোস্টার। জানানো হয়েছে, সিনেমার নাম ‘প্রিন্স’। ট্যাগলাইন-‘ওয়ান্স আপন অ্যা টাইম ঢাকা’। পোস্টারের সঙ্গে জানানো হয়েছে, ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের-শহর চিনবে তার আসল নায়ককে।

প্রযোজনা প্রতিষ্ঠান **ক্রিয়েটিভ ল্যাড** প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নামছে শাকিব খানকে নিয়ে। শিরিন সুলতানার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। শতাধিক ফিকশন ও ডকু ফিল্ম নির্মাণের পর এটি হবে তাঁর প্রথম সিনেমা।

নির্মাতা আগেই বলেছেন, গুলিস্তান থেকে গুলশান-সব দর্শকের কথা ভেবেই লার্জার দ্যান লাইফ স্কেলে তৈরি হচ্ছে এই গল্প। ৯০ দশকের ঢাকাকে পটভূমি করে এতে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন আর ফ্যামিলি ড্রামার মিশেল।

‘প্রিন্স’-এ শাকিব খানের পাশাপাশি আর কারা থাকবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। এ বছরের শেষদিকে দেশের বাইরে শুটিং শুরু হওয়ার কথা। মুক্তির লক্ষ্যমাত্রা আগামী ঈদুল ফিতর

নিউজটি শেয়ার করুন