ঢাকাSaturday , 3 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ওয়ারীতে যুবলীগ নেতাকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

Link Copied!

রাজধানীর ওয়ারী থানার ওয়ার্ড যুবলীগের নেতা আলমগীর হোসেনকে (৪৮) কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ সেপ্টেম্বর) এশার নামাজ পড়তে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আলমগীর হোসেন ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

আহত আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে গোপীবাগ সপ্তম গলি পাচানি পুকুর জামে মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার সময় দুইজন অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আমার বাম হাতের কব্জিতে কোপ দেয়। এতে আমার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আমার পায়ে কোপ দিয়ে দ্রুত তারা পালিয়ে যায়। আমি তাদের চিনতে পারিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ওয়ারী থেকে আলমগীর হোসেন নামে একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন