ঢাকাThursday , 27 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনিতে বাড়িতে সন্ত্রাসী হামলায় আহত মহিলার মৃত্যু!

Link Copied!

:: ফেনি প্রতিনিধি ::

গত শুক্রবার (২১ জুলাই) দুপুরে ফেনী জেলার দক্ষিণ চাঁদপুর এলাকায় (৪১৪, লেমুয়া রোড, ফেনী সদর) মরহুম সালামত উল্লাহ বাড়িতে সন্ত্রাসী হামলা করেছে সন্ত্রাসী রাজিব ওজাহাঙ্গীর নূর করিম জাবেদ গ্রুপ। হামলায় ব্যবসায়ী রমিজ উদ্দিন এবং তার মা রেজিয়া বেগম (৬২) গুরুতর আহত হয়েছিলেন। আহত রেজিয়া বেগম রোববার (২৩ জুলাই) ফেনী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়।

এর আগে আহত রেজিয়া বেগমের অবস্থা গুরুতর হওয়ায় এবং তার একই সাথে তার ছেলে হাসপাতালে ভর্তি থাকায় সে সময় থানায় অভিযোগ করা সম্ভব হয়নি বলে জানায় রমিজ উদ্দিন। তিনি তার মায়ের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দেয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।

তিনি বুধবার (২৬ জুলাই) মায়ের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে গেলে ফেনী মডেল থানা পুলিশ মামলা নিতে রাজি হয়নি। পরবর্তিতে একটি সাধারণ ডায়েরি করে তিনি থানা থেকে ফিরে আসেন বলে জানান।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) গাজি মোহাম্মাদ ফজলুল আজিম বলেন, মৃত মহিলার জানাজা হয়ে গেছে পুলিশ চাইলেও এখন মামলা নিতে পারবে না। এখন এটি আদালতের বিষয়। আদালত মামলা নিলে আমরা লাশ তুলে ময়নাতদন্তে পাঠাবো।

নিউজটি শেয়ার করুন