ঢাকাWednesday , 17 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার

Link Copied!

রাজধানীর কলাবাগানের ঢালী বাড়ি লেক সার্কাস রোডের একটি বাসা থেকে তাসনুফা তাবাসসুম মিম (২১) গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের দাবি, কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাসনুফা তাবাসসুম মিম।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পরে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাবাসসুম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদন্দী শরীফপাড়া গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে। তিনি স্বামী জামিউল হক ফারুকীর সঙ্গে কলাবাগানের বাসায় ভাড়া থাকতেন। তার সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস বলেন, আমরা খবর পেয়ে কলাবাগানের একটি বেসরকারি হাসপাতাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করি।

তিনি বলেন, নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছেন- দুই বছর আগে জামিউল হক ফারুকীর সঙ্গে বিয়ে হয় তাবাসসুমের। তাদের সংসারে সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবার দাবি করেছে- গতরাতে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তাবাসসুম।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন