মানবতাই শক্তি, মানবতাইমুক্তি। মানবতা দিয়েই সমাজটাকে গড়ার লক্ষ্যে কেরাণীগঞ্জ বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গত শুক্রবার বিকেলে আটি ভাওয়াল রিসোর্টে এই সমাবেশটি হাজি নাজির হোসেনের উদ্যোগে আয়োজন করা হয় । সমাবেশে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম বেদৌরা আলী শিমুল , সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, কেরাণীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মো আব্দুল গনি, সাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিন, ডাক্তার এসোসিয়েশনের সভাপতি ডা: আলী নুর পলাশ, সেক্রেটারি ডা: ফখরুল আমিন বাদল , নয়বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া, রাজনীতিবিদ প্রফেসর ডাঃ মো মাইনুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে আলোচনার শেষে চা পানের আড্ডা।
সুধী সমাবেশের আয়োজনকারী হাজি নাজির হোসেন জানান, মানুষের কল্যাণে কাজ করার লক্ষে আমরা একত্রিত হয়েছি। সংকটে থাকা মানুষের জন্য খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সহায়তা প্রদান করা, পাশাপাশি সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্ঠায় সমাজে বিশৃঙ্খলা দূর করে সুখী জীবন গড়তে সহায়তা করা। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিকাজে সহায়তা করা। অন্যের মুখে হাসি ফোটালে নিজের আত্মাও শান্তি পায়। মানবিক মূল্যবোধ সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং একটি সুন্দর ও সুখী সমাজ গঠনে সাহায্য করাই মূল লক্ষ্য।


