ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ,জেরা সোমবার

মোঃ রাকিব শেখ
September 30, 2025 9:49 pm
Link Copied!

জুলাই হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আসামি পক্ষের আইনজীবীদের জেরা আগামী সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে মামলার ৫৪তম ও শেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর জবানবন্দি দেন।

তদন্ত কর্মকর্তা আলমগীর জানান, জুলাই-আগস্টে আন্দোলন দমন করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আন্দোলনকারীদের ওপর প্রায় ৩ লাখ ৫ হাজার গুলি চালায়। আসামিরা হত্যাকাণ্ড ও নৃশংসতা ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি, বরং খুন-গুম-জখমের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার এ মামলায় ৮১ জনকে সাক্ষী করা হয়।

নিউজটি শেয়ার করুন