ঢাকাThursday , 16 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ নিয়ে মতানৈক্য

Link Copied!

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদে কোনও রাজনৈতিক দল সই না করলে পরবর্তীতে করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ নিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আগামীকাল সব দলের স্বাক্ষর নিতে পারলে ভালো। তবে যদি কোনও দল পরবর্তীতে স্বাক্ষরের কথা বলে… তারা তো সনদ প্রক্রিয়ার অংশীদার। শরিক হিসেবে তারা সেটা করতে পারবে। তবে কমিশন আশা করে, সকলে একসঙ্গে বসে উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর করবে।’

শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে, বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, পরে স্বাক্ষরের সুযোগ থাকলেও জুলাই সনদের খসড়া আর সংশোধনের সুযোগ নেই বলে গণমাধ্যমটিকে জানিয়েছেন আলী রীয়াজ।

জুলাই সনদের ‘আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া’ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এতে সই না করার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আলী রীয়াজ বলেন, এনসিপির বক্তব্য কমিশন গভীরভাবে পর্যালোচনা ও পর্যবেক্ষণ করেছে। দলটির নেতারা জুলাই গণঅভ্যুত্থানের অগ্রগামী সৈনিক ছিলেন, তারা নেতৃত্ব দিয়েছেন। এর বাইরে সনদ প্রক্রিয়ায় তারা অংশ নিয়েছেন। ফলে সনদ তৈরির ক্ষেত্রে তাদের অবদান একাধিকভাবে আছে।

জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া প্রয়োজন বলে কমিশনও মনে করছে এবং দ্রুততার সঙ্গে সেটা করার জন্যই কমিশনের মেয়াদকালে তারা একটি পূর্ণাঙ্গ সুপারিশ দেবেন বলে জানান তিনি।

এছাড়া, কয়েকটি বামপন্থী দলও সনদে সই করবে না বলে জানিয়েছে। তবে কমিশন আশা করছে, সব রাজনৈতিক দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে এবং সনদে স্বাক্ষর করবে।

নিউজটি শেয়ার করুন