ঢাকাSunday , 11 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

Link Copied!

ইন্দোনেশিয়ায় এক দিনের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে সুনামির কোনো ঝুঁকি না থাকায় কোনো সতর্কতা জারি করা হয়নি।

রোববার দেশটির পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কিছু সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা বিএনপিবি।

জানা গেছে, সুমাত্রার পশ্চিমে মেনতাওয়াই দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় এটির কেন্দ্র ছিল ২৭ কিলোমিটার গভীরে। এর আগে, শনিবারও ইন্দোনেশিয়ায় অন্তত চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২ পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন