ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই : রিয়ামনি

Link Copied!

সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলার পর গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আজ শনিবার দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ তাকে আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হিরো আলম গ্রেপ্তার হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন রিয়া মনি। তিনি বলেন, “আমিও খবর শুনেছি। আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই। বাধ্য হয়ে আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে।”

জানা গেছে, হিরো আলমের বিরুদ্ধে গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই আদেশের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রিয়া মনির দায়ের করা মামলায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিমকেও আসামি করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং আদালতে নিয়মমতো হাজিরা দিচ্ছেন না। এজন্য তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। ২১ জুন মীমাংসার কথা বলে হাতিরঝিল থানাধীন একটি বাসায় ডাকা হলে হিরো আলমসহ ১০–১২ অজ্ঞাতনামা ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে আঘাত চালান। অভিযোগে বলা হয়েছে, এ সময় তার গলায় থাকা দেড় ভরি সোনার চেইনও চুরি করা হয়।

নিউজটি শেয়ার করুন