ঢাকাSunday , 16 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্যবহৃত মোবাইল বিক্রি বা হস্তান্তরে করণীয় কী?

Link Copied!

আগামী ১৬ ডিসেম্বর থেকে ডি-রেজিস্ট্রেশন করে তারপর ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা হস্তান্তর করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ রোববার এক বার্তায় বিটিআরসি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর থেকে ব্যবহৃত হ্যান্ডসেটটি বিক্রয়/ হস্তান্তরের প্রয়োজন হলে ডি-রেজিস্ট্রেশন করে তা হস্তান্তর করা যাবে। নিবন্ধনমুক্ত করার জন্য হ্যান্ডসেটে ব্যবহৃত সিমটি অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র অথবা পরিচিত কারো এনআইডি দ্বারা নিবন্ধিত হতে হবে।

নিবন্ধনমুক্ত (ডি-রেজিস্ট্রেশন) করার সময় এনআইডির শেষের ৪ সংখ্যার প্রয়োজন হবে। গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট নিম্নোক্ত মাধ্যম দ্বারা ডি-রেজিস্ট্রেশন করার সুযোগ গ্রহণ করতে পারবে-

১. Citizen Portal (neir.btrc.gov.bd)
২. Mobile Network Operator’s (MNO) Portal
৩. Mobile Apps
৪. USSD Channel (*16161#)

সিমের বৈধতা যাচাই পদ্ধতি

ব্যবহৃত সিমটি অথবা পরিচিত কারো এনআইডি দ্বারা নিবন্ধিত কিনা তা নিম্নোক্তভাবে যাচাই করুন-

মোবাইল থেকে *16001# ডায়াল করে জাতীয় পরিচয়পত্রের শেষের ৪ (চার) সংখ্যা প্রদান করতে হবে অথবা জাতীয় পরিচয়পত্রের শেষের ৪ (চার) সংখ্যা 16001 নম্বরে SMS করুন।

ব্যবহৃত সিমটি যদি আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে নিবন্ধিত না থাকে, তাহলে মোবাইল কম্পানির কাস্টমার কেয়ার সেন্টার থেকে আপনার সিমের মালিকানা পরিবর্তন করে নিতে হবে অন্যথায় আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে নতুন সিম ক্রয় করে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন