ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংখেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা

Link Copied!

বাংলাদেশ ব্যাংকক খাতে খেলাপি ঋণ বেড়েছে। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত সেপ্টেম্বরে মোট বিতরণকৃত ঋণ দাঁড়িয়েছে ১৮ লাখ তিন হাজার ৮৩৯ কোটি টাকা। বিতরণকৃত ঋণের ছয় লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা বা ৩৫ দশমিক ৩৭ শতাংশ খেলাপি। গত জুন তুলনায় সেপ্টেম্বরে খেলাপি ঋণ এক দশমিক ৩৩ শতাংশ বেশি। এর আগে জুনে মোট বিতরণকৃত ঋণ ১৭ লাখ ৬৮ হাজার ৩৬৮ কোটি টাকা। খেলাপি ঋণ ছিল ছয় লাখ আট হাজার ৩৪৫ কোটি টাকা বা ৩৪ দশমিক ৪০ শতাংশ।

গত জুন রক্ষিততব্য প্রভিশন ছিল চার লাখ ৪৬ হাজার ৬৬১ কোটি টাকা। সেপ্টেম্বর রক্ষিততব্য প্রভিশন দাঁড়ায় চার লাখ ৭৪ হাজার ৫৯৭ কোটি টাকা। জুন তুলনায় সেপ্টেম্বরে রক্ষিততব্য প্রভিশন বেড়েছে ২৭ হাজার ৯৩৬ কোটি টাকা। গত জুন রক্ষিত প্রভিশন ছিল এক লাখ ২৬ হাজার ৯৪০ কোটি টাকা। সেপ্টেম্বর রক্ষিত প্রভিশন দাঁড়ায় এক লাখ ৩০ হাজার ৩৬৬ কোটি টাকা। গত জুন তুলনায় সেপ্টেম্বরে রক্ষিত প্রভিশন বেড়েছে তিন হাজার ৪২৫ কোটি টাকা। এ ছাড়া গত জুন প্রভিশন ঘাটতি ছিল তিন লাখ ১৯ হাজার ৭২০ কোটি টাকা। সেপ্টেম্বর প্রভিশন ঘাটতি দাঁড়ায় তিন লাখ ৪৪ হাজার ২৩১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি কঠোরভাবে প্রয়োগে দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের প্রকৃত তথ্য সামনে আসছে। এতোদিন ঋণ পরিশোধ না করে যেসব ব্যাংক কাগজে-কলমে ভালো দেখাতো, এখন সেগুলো প্রকৃত ভয়াভহ রূপ দেখা যাচ্ছে। এখন বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব পরিস্থিতি স্পষ্ট হওয়ায় এখন ব্যাংক খাতের প্রকৃত ঝুঁকি বুঝা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন