ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পদোন্নতি পেয়ে জেলা জজ হলেন ২৫০ বিচারক

Link Copied!

জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব বিচারককে পদোন্নতি দিয়ে আজ বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে তাদের পদায়নও করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের প্রথম গ্রেডে ৭০,৯২৫-৭৬,৩৫০ বেতনক্রমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিয়োগ/বদলি করা হলো।

পদোন্নতি পাওয়া বিচারকদের দপ্তরপ্রধানের মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

এতে আরও বলা হয়, প্রশিক্ষণ/মাতৃত্বকালীন ছুটি/বহিঃবাংলাদেশ ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন