ঢাকাThursday , 18 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় ভিসা কেন্দ্র আবারও চালু

Link Copied!

আবারও চালু হয়েছে ভারতীয় ভিসা কেন্দ্র (আইভেক)। আজ বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, আজ সকালে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পর, ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র আজ থেকে স্বাভাবিকভাবে চালু এবং কার্যক্রম শুরু করেছে। আবেদনকারীদের অসুবিধা আমরা বুঝতে পারছি।

ভারতীয় হাইকমিশন বলেছে, ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির উপর ভিত্তি করে, আইভেকের কার্যক্রম পুনর্মূল্যায়ন করা হবে। বাংলাদেশের অন্যান্য আইভেকগুলোতে ভিসা পরিষেবাগুলোও ওইসব স্থানের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির আলোকে পর্যালোচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, জুলাই গণহত্যার অভিযোগে সাবেক প্র্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’।

ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গতকাল বুধবার দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন