ঢাকাMonday , 10 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে আখের বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

Link Copied!

:: স্বপন দাস, বরগুনা ::

আবহাওয়া অনুকূলে থাকায় বরগুনার বেতাগীতে চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি বাজারে ভালো দাম পেয়ে খুশি চাষিরা।
চাষিরা জানান, এবার হিন্দুদের দুর্গা পূজা ও লক্ষ্মী পূজায় আখ বেশি বিক্রি হয়েছে।

সরেজমিনে বেতাগী পৌর শহরের বাজার ঘুরে দেখা গেছে, বাজার রস সুমিষ্ট আখে সয়লাব। উপজেলার বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা চাষিদের কাছ থেকে খুচরা আখ কিনে এনে বিক্রির জন্য সারি সারি করে সাজিয়ে রেখেছেন। বিক্রেতারা জানান, কোজাগরি লক্ষ্মী পূজা উপলক্ষে বাজার আখে সয়লাব হয়েছে। রোববার পূজা শেষ হলেও পুরো সপ্তাহ জুড়ে আখের চাহিদা থাকবে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২- ২০২৩ অর্থ বছরে বরগুনার বেতাগী উপজেলায় প্রায় ৭৮ হেক্টর জমিতে ৬টি জাতের আখের আবাদ হয়েছে। সেচ প্রকল্পের উঁচু জমিগুলো পলি ও দোআঁশ মাটির পরিমাণ বেশি থাকায় এখানে আখের ফলন প্রতি বছরই ভালো হয়।বিবিচিনি ইউনিয়নের রানীপুর গ্রামের কৃষক আ. সত্তার বলেন, ১৬ বছর ধরে আখ চাষ করি। কোনো প্রশিক্ষণ না থাকলেও পূর্ব পুরুষরা যেভাবে আখ চাষ করেছেন সেভাবেই চাষ করে আসছি। এ বছর ৫০ শতাংশ জমিতে নতুন জাতের রঙ্গ বিলাস আখ চাষ করেছি। ফলন অনেক ভালো হয়েছে।মোকামিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের রতন হাওলাদার বলেন, প্রতিটি রঙ্গ বিলাশ জাতের আখ আকারভেদে খুচরা দাম ৪০-৭০ টাকা আর দেশীয় আখ ২৫-৫০ টাকা।

কুমড়াখালী গ্রামের চাষি আবুল হোসেন বলেন, চলতি মৌসুমে প্রায় ২৫ শতাংশ জমিতে ১০ হাজার টাকা খরচে আখ চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। আখ ক্ষেতেই পাইকারিদের কাছে ১৮ হাজার টাকায় বিক্রি করেছি। মুনাফা হয়েছে ১০ হাজার টাকা।পাইকারী ক্রেতা সেলিম বলেন, অঞ্চলের আখ খুব মিষ্টি। তাই ঢাকায় এখানকার আখের চাহিদা রয়েছে। প্রতিটি আখ পাইকারি ২৫ থেকে ৩৫ টাকা দরে চাষিরা পাইকারি বিক্রি করছেন। ঢাকায় তা পাইকারি ৪০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হয়।

বেতাগী উপজেলা কৃষিকর্মকর্তা মো. ইছা বলেন, বেতাগীতে সাধারণত দেশীয় প্রজাতির আখ চাষ হয়। যা এ অঞ্চলে গেন্ডারী নামে পরিচিত। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আখের ভালো ফলন হয়েছে। বিভিন্ন রোগবালাই থেকে চাষিরা যেন তাদের ফসল বাঁচাতে পারে সে জন্য যথাসময়ে কৃষি অফিসের মাধ্যমে সঠিক পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন