ঢাকাFriday , 13 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাত নারী নির্বাচিত

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।তাদের মধ্যে ছয়জন বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন। আর একজন বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। একপর্যায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিজয়ী নারী প্রার্থীরা হলেন- মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

তাদের মধ্যে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ২০০১ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ সংসদে বিএনপির সংরক্ষিত নারী কোটায় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নিউজটি শেয়ার করুন