ঢাকাSaturday , 28 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যমুনা ছাড়লেন ড. ইউনূস

Link Copied!

প্রায় ১৯ মাস বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে ওই বাড়িতেই বসবাস করছিলেন তিনি।

আজ শনিবার দুপুরের পর তিনি তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যমুনা ত্যাগ করেন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেল সোয়া ৫টার দিকে তিনি জানান, কিছু সময় আগে সাবেক প্রধান উপদেষ্টা বাড়িটি ছেড়ে দিয়েছেন বলে তার কর্মকর্তারা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার কিছু টুকিটাকি মালপত্র ছিল। সেগুলোও তিনি নিয়ে গেছেন।

জানা গেছে, বিকেল সোয়া ৩টার দিকে ড. ইউনূস যমুনা ছেড়ে দেন। এ সময় গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন।

চলে যাওয়ার সময় যমুনার কিছু কর্মচারী–কর্মকর্তা তাকে বিদায় জানান। পরে তিনি তাদের বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়েন। এখন থেকে তিনি তার গুলশানের নিজের বাসভবনে থাকবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন