ঢাকাMonday , 20 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৯ বছর পর আবারও পর্দায় তৌসিফ-স্পর্শিয়া

Link Copied!

বিনোদন অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এক সময়ের জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া। দীর্ঘ ৯ বছর পর ছোট পর্দায় তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মনে নতুন করে নস্টালজিয়া জাগিয়েছে।

একসময় নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় এই জুটি সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন ২০১৬ সালে। এরপর স্পর্শিয়া ধীরে ধীরে নাটক থেকে সরে গিয়ে সিনেমা ও ওয়েব কনটেন্টে ব্যস্ত হয়ে পড়েন। যদিও ২০২৪ সালে তিনি নাটকে ফিরে আসেন, তবে বেছে বেছে কাজ করার ধারা বজায় রাখেন।

সম্প্রতি নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে এই জুটির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বসন্ত এসে গেছে’। যা ভক্তদের মাঝে নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে।

জানা গেছে, তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া বর্তমানে অমির প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের সঙ্গে এক্সক্লুসিভ কন্ট্রাক্টে রয়েছেন। তাই ভক্তদের প্রত্যাশা, জনপ্রিয় এই জুটিকে আবারও নিয়মিত দেখা যাবে আগের মতোই।

নিউজটি শেয়ার করুন