ঢাকাSaturday , 15 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারী এশিয়া কাপ: সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন ভারত

নগর প্রতিদিন
October 15, 2022 6:20 pm
Link Copied!

:: স্পোর্টস ডেস্ক ::
নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই ভারতের কাছেই পাঁচবার শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে লঙ্কানদের। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৬৫ রান করে শ্রীলঙ্কা। রান তাড়ায় নেমে মাত্র ৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে ভারত। মাত্র ২৫ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন স্মৃতি।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দলীয় ৮ রানে চামারি আতাপাত্তু রান আউট হয়ে সাঝঘরে ফিরে যান। এরপর একরান যোগ করেই মাত্র ৯ রানে দলের অন্যতম খেলোয়াড় হারসিথা মাধবী, আনুস্কা সানজেনুইনি ও হাসানি পেরেরার মূল্যবান ৪টি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা।

তারপর অশাধি রানাসিংয়ের ১৩ রান আর ইনুকা রানাওয়েরার অপরাজিত ১৮ ছাড়া আর কেউই রানে দুই অংক ছুঁতে পারেননি। শেষদিকে ১০ নম্বর ব্যাটার ইনোকা রানাভিরার অপরাজিত ১৮ রানে ভর করে ৯ উইকেটে ৬৫ রান করে শ্রীলঙ্কা।

ভারতের হয়ে রেনুকা সিং সর্বোচ্চ ৩ টি উইকেট নেন। তাছাড়া রাজেশ্বরী গায়কোয়াড় ২ টি ও স্নেহ রানা ১ টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে শেফালি ভার্মা পাঁচ রানের মাথায় আউট হয়ে গেলেও ব্যাট হাতে ঝড় তোলেন স্মৃতি মান্দানা। দুইশো স্ট্রাইকরেটে ছয় চার ও তিন ছক্কায় মাত্র ২৫ বলে ৫১ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বিশ্বসেরা এ ব্যাটার। ১৪ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন হারমান।

নিউজটি শেয়ার করুন