ঢাকাSunday , 16 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ব্রুনাই দ্বিপক্ষীয় বৈঠক

নগর প্রতিদিন
October 16, 2022 6:25 pm
Link Copied!

:: নগর প্রতিদিন প্রতিবেদন ::
বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে সফররত ব্রুনাই দারুসসালাম সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ থেকে জনবল নিয়োগ, জ্বালানি ও বিমান চলাচল খাতে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকের আগে দুই নেতা বেশ কিছুক্ষণ একান্তে বৈঠক করেন। খবর বাসসের

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে ব্রুনাইয়ের সুলতান এসে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

দ্বিপক্ষীয় বৈঠকের পর, বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারকসহ বেশ কিছু নথি স্বাক্ষর ও বিনিময় হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন।

নিউজটি শেয়ার করুন