ঢাকাMonday , 17 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এক যুগের বেশি সময় ধরে সংবাদ পাঠ করছি

নগর প্রতিদিন
October 17, 2022 7:38 pm
Link Copied!

:: রাকিবুল হাসান ::
জনপ্রিয় সংবাদ পাঠিকা ও উপস্থাপিকা শারমিন নাহার লিনা। এক যুগের বেশি সময় ধরে সংবাদ পাঠসহ বিভিন্ন অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করছেন। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হয় ভোরের পাতার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রাকিবুল হাসান …

কেমন আছেন?

আলহামদুলিল্লাহ, ভালো আছি।

সংবাদ পাঠিকা হিসেবে সুনাম কুড়িয়েছেন বেশ। সামনের পরিকল্পনা নিয়ে কিছু বলুন?

প্রথমেই বলি, আমি কিন্তু আমার ১৩ বছরের উপস্হাপনার ক্যারিয়ারের শুরুতে একজন শিক্ষক হিসেবে ৭ বছর শিক্ষকতা করেছিলাম উপস্থাপনার পাশাপাশি। ১৩ বছরে সংবাদ উপস্থাপনায় আমি অনেক কিছু শিখেছি। অনেক কিছু জেনেছি। জানা এবং শেখার পরিধিটিকে আরও বাড়াতে চাই। ইচ্ছা আছে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নেওয়ার। সামনে সেই পরিকল্পনা নিয়ে ভাবছি। নিউজ ব্রডকাস্টিং এবং নিউজ রিলেটেড যে ধরনের কাজ হয় সে বিষয়ে আরও এগিয়ে যেতে চাই। আমাদের নতুন প্রজন্মের যারা আছেন তাদের আমি বলতে চাই, শুধু মাত্র নিউজ ব্রডকাস্টিংয়েই অভিজ্ঞতা থাকা আসলে আমার কাছে মনে হয় ইনকমপ্লিট ব্যাপার। সঙ্গে সঙ্গে রিপোর্টিং এ যদি আরো বেশি দক্ষতা অর্জন করা যায় তাহলে ক্যারিয়ারের জন্য খুব ভালো হবে। আর সামনের পরিকল্পনা আপাতত এতটুকুই। আমেরিকার বেসরকারি এনজিও প্রটেক্ট আস্ কিডস এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি কাজ করছি সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং মানব পাচার রোধে সকলের মাঝে সচেতনতা তৈরিতে। করোনা মহামারির জন্য কাজগুলো একটু স্তিমিত হয়ে পড়েছিল কিন্তু আবারও আমি আমার দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ শুরু করেছি। আমরা ভবিষ্যতে স্কুল, কলেজ এবং তৃণমূল পর্যায় থেকে কাজ করব। আমি ইয়ুথ লিডারশিপ নিয়ে কজ করেছি এবং কাজ করব। এটা আমার ভালো লাগা থেকে করা। সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করতে চাই এবং করার চেষ্টা করি সবসময়। আমি দেশে এবং দেশের বাইরে যেখানেই থাকি, নিজের দেশের জন্য কাজ করে যাব।

নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনায় ফিরবেন কি?

অনুষ্ঠান উপস্থাপনায় আমি নিয়মিত থাকার চেষ্টা করব কারণ আমি সংবাদ পাঠ করার পাশাপাশি উপস্থাপনা করে আসছি দীর্ঘ দিন ধরেই। উপস্থাপনার বিষয়টা আমার কাছে বড় আনন্দের বিষয়। এখানে স্বকীয় বৈশিষ্ট্য প্রকাশ করার একটা স্বাধীনতা থাকে। যদি মানসম্মত প্রোগ্রাম হয় আমি অবশ্যই উপস্থাপনা করি। কোন প্রোগ্রাম উপস্থাপনের অফার আসলে আমি সব সময় প্রোগ্রামের স্ক্রিপ্ট পড়ে দেখি কী ধরনের প্রোগ্রাম, এটা মানসম্মত কিনা- এ বিষয়ে জানি তারপর উপস্থাপনায় আগ্রহী হই। আমি আসলে কোয়ালিটি মেইনটেইন করে কাজ করতে স্বাছন্দ্যবোধ করি।

সংবাদ পাঠিকা থেকে অনেকেই অভিনয়ে এসেছে। আপনি কি আসবেন?

আসলে অভিনয় জগতে আসার আমার কোন পরিকল্পনা নেই। কিন্তু আমি অভিনয়টাকে পছন্দ করি। আর অভিনয় করা তো অনেক বড় ব্যাপার কারন অভিনয় হলো একটি শিল্প। তবে কোন ভালো সিনেমার ভালো গল্প হলে আমি ভেবে দেখব যদিও আমার কাছে মাঝে মাঝেই সিনেমার অফার আসে।আমি ভেবেছি কিন্তু আমার সাহস হয়নি কারন আমার পরিবার এ বিষয়ে উৎসাহ দেবে না আমি জানি। তবে ভালো কাজ হলে শখের বসে করতে পারি।

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলুন?

ভবিষ্যৎ পরিকল্পনা হলো জীবনটাকে সুন্দর সাবলীলভাবে উপভোগ করা। আমার একটা মেয়ে ওকে নিয়েই আমার সব কিছু। আমি একজন সিঙ্গেল মম। তবে আমি এটা খুব ইনজয় করি কারণ একেক সময় একেক দায়িত্ব পালন করি। বাবা মা দুজনই আমি। সুতরাং অন্যরকম একটা অনুভূতি কাজ করে মনের মাঝে। মহান আল্লাহ পাক আমাকে শক্তি ও ধৈর্য্য দিয়েছেন। আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সব কষ্টকে জয় করার চেষ্টা করি সবসময়। আমার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমার ক্যারিয়ার ভাবনা তো আছেই সেই সাথে আমার মেয়েকে একটা সিকিউরড লাইফ দিতে চাই। এটাই আমার একমাত্র লক্ষ্য আর দেশ এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করে যেতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আর আমার পরিবার যেন সব সময় সুস্থ এবং ভালো থাকি। সবাইকে ধন্যবাদ।

নিউজটি শেয়ার করুন