ঢাকাThursday , 20 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রেসক্লাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

Link Copied!

জাতীয় প্রেসক্লাবের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও গণমাধ্যমের ভূমিকা:চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষ সেমিনার আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ভারতীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি গীতার্থ পাঠক। তাছাড়াও দিল্লি প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ী, সাবেক সাধারণ সম্পাদক মহুয়া চ্যাটার্জী ও আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার সহ বিশিষ্ট ভারতীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, এডিটর্স গিল্ড সভাপতি মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন