ঢাকাMonday , 24 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোটা বেতনে বিদেশি সংস্থায় চাকরি

Link Copied!

বিদেশি সংস্থা ট্রান্সলেটরস উইদাউট বর্ডারস বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট। পদের সংখ্যা: নির্ধারিত না। আবেদন যোগ্যতা : ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রোগ্রাম ডেভেলপমেন্ট, তহবিল সংগ্রহ ও গ্র্যান্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ১,৯০,০০০-২,১০,০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ১০ নভেম্বর ২০২২।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন