ঢাকাSunday , 11 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে চাকরির দারুণ সুযোগ, মাসিক বেতন ৬৫০০০

Link Copied!

গ্রিন হিল রাঙ্গামাটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজারে চলমান প্রজেক্টের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কমিউনিকেশন কোঅর্ডিনেটর। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : মার্কেটিং, কমিউনিকেশন, ইংরেজি, জার্নালিজম বা সমমান বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ফটো এডিটিং, ভিডিও এডিটিংয়ের কাজে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বিশেষ করে এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারে সিদ্ধহস্ত হতে হবে।

এছাড়াও অ্যাডোবি ফটোশপ, অ্যাডবি ক্রিয়েটিভ সুইট, ক্লাউড অ্যাপ্লিকেশন দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করার কাজে সক্ষমতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৫৫০০০-৬৫০০০ টাকা। মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২৫ সেপ্টেম্বর, ২০২২

নিউজটি শেয়ার করুন