নিজের লম্বা ফিল্ম ক্যারিয়ারে অনেক হিট – সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন সুন্দরী তারকা পূর্ণিমা। তবে নিজের প্রথম বিয়ের পর তিনি চলচ্চিত্রে অনেকটাই অনিয়মিত হয়ে পরেছিলেন। খুব একটা দেখা যায়নি চলচ্চিত্রে। কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন পূর্নিমা। বিয়ের পর ভক্তদের জন্য সুখবর দিলেন রূপসী তারকা পূর্ণিমা।
আবারও চলচ্চিত্রে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সরকারি অনুদানে নির্মাণাধীন ‘আহারে জীবন’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় শুরু করলেন তিনি। ১৩ নভেম্বর (রবিবার) থেকে তার শুটিং শুরু করার কথা রয়েছে।
জানা গেছে, ছবিটির পরিচালক ছটকু আহমেদ। এটির প্রথম পর্যায়ের শুটিং হবে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। চলবে টানা কয়েক দিন। এই বিষয়ে গণমাধ্যমকে পূর্ণিমা বলেন, ছবিটির গল্প শুনে ভালো লেগেছে। তাছাড়া ছটকু ভাই অভিজ্ঞ একজন নির্মাতা। তার নির্মিত সালমান শাহকে নিয়ে সত্যের মৃত্যু নেই, বুকের ভেতর আগুন ছবি দুটি দর্শকপ্রিয়।
পূর্ণিমা আরও বলেন, এমন গুণী পরিচালকের ছবিতে কাজ করতে যাচ্ছি, এটা ভালোলাগার বিষয়। আর আমার বন্ধু ফেরদৌসও আছে এই ছবিতে। ইতোমধ্যে সূচরিতা ম্যাডামও যুক্ত হয়েছেন। সব মিলিয়ে আশা করছি একটি ভালো ছবি হবে এটি।


