ঢাকাSaturday , 19 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরী ঝড়ে উড়ে যাচ্ছে রাজ-মিম জুটি

Link Copied!

চলতি বছরের কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ ছবিটির আশাতীত সাফল্য রাজ-মিম জুটিকে ব্যাপকভাবে আলোচনায় নিয়ে এসেছিল। এই জুটি নিয়ে কাজ করতে এখন আগ্রহী অনেক নির্মাতাই। কিন্তু দুজনের জুটি গড়ে ওঠার আগেই বেজে উঠলো ভাঙনের সুর! আর এর নেপথ্যে রাজের স্ত্রী বিতর্কিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি নাকি দায়ী। রাজ – পরীর সংসারে মিম কেন্দ্রিক দাম্পত্য ঝড়ই নাকি উড়িয়ে দিচ্ছে রাজ-মিম জুটি।

জানা গেছে, নির্মাতা আবু রায়হান জুয়েল তার নতুন ছবি ‘পথে হলো দেখা’য় বিদ্যা সিনহা মিমকে কাস্ট করেছিলেন ইতিপূর্বে। তার বিপরীতে নির্মাতা শরিফুল রাজের কথা ভাবছেন। কিন্তু এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েও মিম করবেন না বলে নির্মাতাকে সাফ জানিয়ে দিয়েছেন।

নির্মাতা আবু রায়হান জুয়েল নিজেই বিষয়টি গণমাধ্যমকে মিমের এই অনীহার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পথে হলো দেখা’য় মিমকে প্রায় এক বছর আগে চুক্তিবদ্ধ করিয়েছিলাম। রাজও স্ক্রিপ্ট দেখছেন। আমি দুদিন আগে মিমকে ফোন করলে তিনি জানান ছবিটি তিনি করবেন না। তবে, কেন বা কী কারণে করবেন না সেটা মিম তাকে জানাননি।

ধারণা করা যাচ্ছে সম্প্রতি পরীমণি তার স্বামী শরিফুল রাজের সঙ্গে জড়িয়ে বিদ্যা সিনহা মিমের বিরুদ্ধে নিজের ফেসবুকে অভিযোগ আনেন। এরপরই মূলত শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে পরীমনির সম্পর্কের টানাপোড়েনের শুরু। এর আগে পরীমনিকে নিয়ে নির্মাতা আবু রায়হান জুয়েল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেন। মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেন সিয়াম।

নিউজটি শেয়ার করুন