ঢাকাFriday , 25 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরবর্তী দুই ম্যাচে নেইমারের খেলা নিয়ে সংশয়

Link Copied!

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ডি সিলভার গ্রুপ পর্বের পরবর্তী দুই ম্যাচে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, চলমান কাতার বিশ্বকাপে গোড়ালির চোটে পড়া ব্রাজিলিয়ান এই সুপারস্টার সুইজারল্যান্ডের বিপক্ষে ছিটকে গিয়েছেন। আর ক্যামেরুনের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

মূলত সার্বিয়ার বিপক্ষে গতকাল দ্বিতীয়ার্ধের সময় প্রতিপক্ষের আঘাতে গুরুতর আঘাতের শিকার হন নেইমার। এর কিছুক্ষণ পরেই মাঠ থেকে উঠে যান তিনি। ম্যাচ শেষে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লেসমার ঘোষণা করেছিলেন নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে গেছে। চোটের পরিমাণ জানতে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগবে।

তবে সংবাদমাধ্যম মার্কা যেমন জেনেছে যে, সুইজারল্যান্ডের বিপক্ষে সোমবার নেইমার খেলতে পারবেন না। এছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে যদি নেইমার ফিট না থাকে তাহলে সে ম্যাচেও মাঠে দেখা যাবে না তারকা এই ফুটবলারকে।

এদিকে ব্রাজিলের খেলোয়াড়রা ক্ষুব্ধ রয়েছেন, কারণ তারা মনে করে সার্বিয়া নেইমারকে আঘাত করতেই মাঠে নেমেছিল। আজ শুক্রবার বিকেলে সিবিএফও নেইমারের অবস্থা সম্পর্কে রিপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন