ঢাকাSunday , 4 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দু-চারদিনের মধ্যে এলসি খোলা হবে : বাণিজ্যমন্ত্রী

Link Copied!

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপণ্যের ব্যাপারে চিন্তা করার কিছু নেই। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি। ডলারের বিপরীতে দেশে টাকার দাম কমেছে। এ অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা অসচ্ছল এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি অব্যাহত রেখেছি। এ অবস্থার আর অবনতি হবে না।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে রংপুরে দুদিনের সফরে এসে সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বড় ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। তারা দু-চারদিনের মধ্যে এলসি ওপেন করবে। বর্তমানে আমদানি পণ্যের যে স্টক রয়েছে তা যথেষ্ট। তবে ব্যবসায়ীরা রমজানের জন্য বিশেষ আমদানির ব্যবস্থা করছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে টিপু মুনশি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। এ দলে ছোটখাটো সমস্যা থাকে, না পাওয়ার দুঃখ থাকে। কিন্তু দিন শেষে তারা আবার ঐক্যবদ্ধ হয়েই কাজ করে। সিটি নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে যদি সমস্যা থেকে থাকে তবে সেটি দ্রুতই সমাধান হয়ে যাবে। এছাড়া নির্বাচন কমিশন সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের কথা যদি চিন্তা করে থাকে, তবে সেটি ভালো। ইভিএম আধুনিক পদ্ধতি, সেটি বাস্তবায়ন করা দরকার।

এ সময় পদোন্নতিপ্রাপ্ত রংপুরের বিদায়ী জেলা প্রশাসক (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব) আসিব আহসান, সদ্য নিযুক্ত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ প্রশাসন কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন