ঢাকাTuesday , 27 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আ জ ম নাছির উদ্দীন রাত্রিকালীন অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

NH Mamun
December 27, 2022 11:30 pm
Link Copied!

চট্টগ্রামের আন্দরকিল্লায় উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী ‘আ জ ম নাছির উদ্দীন রাত্রিকালীন অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্টের।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে নজির আহমদ চৌধুরী লেন এমইএস স্কুল মাঠে রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে মোট ২৬টি দল অংশগ্রহণ করেছে।

টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ওয়াহিদ রাসেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মুসলিম এডুকেশন সোসাইটির (এমইএস) সাধারণ সম্পাদক এআরএম শামীম উদ্দীন।

অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান একেএম জাবেদুল আলম সুমন, ফজল রব্বান, ফজল রেহান, খ ম শোয়েব, রাশেদ আজগর বাবলু, আবু হেলাল শাকিল, সুমন দেবনাথ, মিথুন মল্লিক, ইকবাল বাহার, তারন দাশ, হারুন উর রশীদ সানী তানসি, হাকিম, আরিফুর রহমান, আকিব জাবেদ, শৈবাল দাশসহ ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, একটি সুস্থ, স্বাভাবিক, মেধাবী তরুণ প্রজন্ম গড়ে তুলতে হলে ক্রীড়ার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে সরকার দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে। শীতের এই সময়ে রাত্রিকালীন ক্রীড়ানুষ্ঠানগুলো তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ক্রীড়াই একমাত্র শক্তি।

নিউজটি শেয়ার করুন