ঢাকাSunday , 8 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নতুন বছরে নুসরাতের নতুন করে শুরু!

Link Copied!

টলিউড তারকা নুসরাত জাহান নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বদলে গেছেন। তিনি কখনো সমুদ্রপাড়ে, কখনো শহরে- সবকিছুই যেনো নতুনভাবে উপভোগ করতে চান। রবিবার ৩২ বসন্ত পার করলেন এই অভিনয় তারকা কাম সাংসদ। তার আগেই নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘নতুন বছর নতুন শুরু।’

ছেলের ঈশানের জন্মের পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে নুসরাতের জীবন। অভিনয়, সাংসদ হিসেবে কাজের দায়িত্ব, সংসার – সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে তার ফেলে আসা বছর। ২০২৩ এ নতুন কোনো কিছু করতে চলেছেন কি অভিনেত্রী ? তার লেখনীতে সেই বার্তাই ফুটে উঠেছে।

অবশ্য কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছিলেন গ্ল্যামারাস নায়িকা নুসরাত। তার ওই আলোচিত ছবি দুটি বেডরুমে বিছানার ওপর শুয়ে থাকা অবস্থায় তোলা ছিল। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছিলেন, ফ্রম অ্যানাদার পয়েন্ট অব ভিউ। ক্যাপশন দেখে যে কেউই অন্যরকম দৃষ্টিভঙ্গির কথাই প্রথমে চিন্তা করবেন। তার সেই ছবি দেখে অনেকে তাকে সরাসরি পর্নো ছবিতে অভিনয় করার পরামর্শ দেন। হয়তো এসব থেকে বেরিয়ে নতুনভাবে সব কিছু শুরু করতে চান – জন্মদিনের আগে হয়তো এমন বার্তায় দিলেন নুসরাত।

 

নিউজটি শেয়ার করুন